নিরাপদ সড়ক

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল...

দুর্ঘটনা কমাতে বিজ্ঞানসম্মত উদ্যোগ নেই
আমার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমাতে বিজ্ঞানভিত্তিক ও ধারাবাহিক কর্মপরিকল্পনার ঘাটতি রয়েছে। দুর্ঘটনার তথ্য সংগ্রহ, কারণ বিশ্লেষণ, নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কর্মসূচির ফল মূল্যায়নে দুর্বলতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহির অভাবও রয়েছে।

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন
ক্যাম্পেইন শেষে চালক ও হেলপারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করে দুর্ঘটনা পুরোপুরি কমানো সম্ভব নয়। এ জন্য চালক ও পরিবহনমালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। চালকদের সচেতন...

আট ঘণ্টার ব্যবধানে শিবগঞ্জের একই সড়কে দুর্ঘটনায় চারজন নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত একই সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুজন এবং মুসলিমপুর টাকশালদিঘি এলাকায় নির্মাণাধীন কালভার্টের নিচে মোটরসাইকেল পড়ে আরও দুজনের মৃত্যু হয়।












