
মামদানির হুমকির তোয়াক্কা না করে ৩ ডিসেম্বর নিউইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। যেকোনো সময় তিনি নিউইয়র্ক সফর করতেন পারেন বলে জানা গেছে। এর ফলে প্রশ্ন উঠেছে—আন্তর্জাতিক আইনের অধীনে যুক্তরাষ্ট্রের একজন সিটি মেয়রের কি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে?

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ধর্মঘট করছে বিশ্বখ্যাত কফি চেইন স্টারবাকসের কর্মীরা। ধর্মঘটে যুক্তরাষ্ট্রের ২৫টিরও বেশি শহর থেকে স্টারবাকস কর্মীরা যোগ দিয়েছেন। এরইমধ্যে নিউইয়র্কে মিলল সাফল্য। কর্মীদের ৩ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে কফিবিক্রেতা কোম্পানিটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠকটি ছিল বহুল প্রতীক্ষিত। স্থানীয় সময় শুক্রবারের ওভাল অফিসের বৈঠকটি নিয়ে অনেকের ধারণা ছিল, দুই চরম বিপরীত মেরুর এই রাজনীতিবিদের মধ্যে সরাসরি বিরোধ দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে লেখেন, ‘স্টারবাকস কর্মীরা সারা দেশে অন্যায় শ্রমচর্চার বিরুদ্ধে ন্যায্য চুক্তির দাবিতে ধর্মঘট করছে। শ্রমিকেরা যখন ধর্মঘটে, আমিও স্টারবাকস কিনব না। আপনাদেরও আমাদের সঙ্গে যুক্ত হতে বলছি। চুক্তি না হলে, স্টারবাকসের কফি নয়।’