
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ছয়টি ফিশিং ট্রলার জব্দসহ ১০৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত সোমবার গভীর সাগর থেকে আটক জেলেদের গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়।

সম্মেলনে মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে আলাদা ব্যাংক প্রতিষ্ঠা; বছরের ছয় মাসে ৬০ কেজি চাল (প্রতি মাসে) ও নগদ দুই হাজার টাকা বরাদ্দ করা; কোনো জেলে মারা গেলে তাঁর পরিবারকে পুনর্বাসনের জন্য এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া; কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে মৎস্যজীবী সমিতি থেকে মনোনীত মাঝিক

বরিশালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করা জেলেরা আবারও মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা চালিয়েছেন। এতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমসহ অন্তত ১৫ জন আহত হন। আজ রোববার বিকেলে হিজলার ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় হামলার ঘটনা ঘটে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা আটটি ফাঁকা গুলি করে ফিরে