ছাত্রী

স্কুলের বাথরুমে ধূমপান: হংকংয়ে ৬ ছাত্রীর বিরুদ্ধে তদন্তে শিক্ষা অধিদপ্তর
স্কুলের শৌচাগারে একত্র হয়ে ছয়জন ছাত্রীর ই-সিগারেট (ভ্যাপ) পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর হংকংয়ের শিক্ষা প্রশাসন তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে দেশটির শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে।

ছাত্রীকে সহকারী শিক্ষক ও সহকর্মীকে প্রধান শিক্ষক যৌন হয়রানি করে বরখাস্ত
পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, আটক শিক্ষককে পুলিশে সোপর্দ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এর আগে ক্ষুব্ধ লোকজন তাঁকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থান












