
জয়পুরহাটের কালাই উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাঁদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে কৃষি সচিবকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের দিন মঙ্গলবার এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী তিন মাসের...

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে শুধু কৃষকদের সচেতন করলেই হবে না; কীটনাশক আমদানি, নিবন্ধন, মান যাচাই এবং ল্যান্ডিং পয়েন্ট থেকেই কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনই আগামী দিনের কৃষির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের...

বগুড়ায় এবার প্রতিকেজি ৩৬ টাকা ধান ও ৪৯ টাকায় চাল কিনবে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ এবার জেলায় ১৭ হাজার ৭৮১ টন ধান, ৭২ হাজার ৬০২ টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ টন আতপ চাল কিনবে। মঙ্গলবার (৫ মে) বাগুড়া জেলায় বোরো সংগ্রহ অভিযান উদ্বোধনকালে এ তথ্য জানানো হয়।