
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাচলে জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের বিভিন্ন স্থানে জমি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২৮ বছর বয়সী মোহাম্মদ সাদ একজন মিসরীয় মৎস্যজীবী। প্রতিবারের মতো শর্ম আল-শেখ উপকূলে গিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু তিনি আর ফিরে আসেননি। তাঁর পরিবার মাসের পর মাস খোঁজ করেও কোনো তথ্য পায়নি।

ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ওই মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে...

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার সভাপতি মিসবাউল করিম রফিককে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ টুকেরবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।