এভাবেও কাছে আসা যায়!
বিচ্ছেদের পরেও একসঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন রণবীর শোরে ও কঙ্কনা সেন শর্মা। তবে সেটা কাজের জন্য, একসঙ্গে বহুদিন তাঁদের কাজ নেই। ছেলে হারুন ১০ বছরে পা দিয়েছে। ছেলের জন্য জীবনযাপনে পরিবর্তনও এনেছেন তাঁরা। আক্ষরিক অর্থেই নিজেদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে ফেলেছেন দুই তারকা।