উত্তর বাড্ডা

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন
উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি আমরা সকাল ১১টা ৫৫ মিনিটে। খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে তিনটি গাড়ি কাজ করছে, একটি গাড়ি এখনো ঢুকতে পারছে না

রাজধানীর উত্তর বাড্ডায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় একটি ভবনের ছাদ থেকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তর বাড্ডা ভাওয়ালিয়া পাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন

বাড্ডায় প্রতিপক্ষের রডের আঘাতে নারী নিহত, আহত ২
রাজধানীর উত্তর বাড্ডা বেরাইদ এলাকায় প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।

রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১
রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

