ইটভাটা

ইট পোড়াতে কাঠের ব্যবহার, পাবনায় ৫ ভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পাবনায় অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এসব ইটভাটায় যৌথ অভিযান চালায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।

ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা
নাটোরের লালপুরে পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩০ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।












