আলোকচিত্রী

কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই
ভারতের ইতিহাসের প্রতিটি মোড়কে লেন্সের মাধ্যমে অমর করে রাখা কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার ভোরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ৮৩ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মুক্ত হয়ে দেশে ফিরলেন শহিদুল আলম
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে শহিদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে শহিদুল আলম বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি...

ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম
ইসরায়েলের কেৎজিয়েত কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে যাচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার পর তাকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক চাপ ও তুরস্কের কূটনৈতিক তৎপরতায় তার মুক্তি সম্ভব হয়েছে।

শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে: প্রধান উপদেষ্টা
গাজা অভিমুখী নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।












