
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়েছিল। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ সোমবার সলিসিটার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজুর রহমান...

নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হওয়ায় আদালতে নতুন মামলা দায়েরের সংখ্যা ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি...