
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনা। তবে আগামী আগামীকালের মধ্যেই এই ডিফেন্ডারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে বলে জানালেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভোরে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচের পর বালের্দির বদলি খেলোয়াড় বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন। তবে স্কালোনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বালের্দির বদলি হিসেবে কোনো ডিফেন্ডার নেওয়া হবে না। দলে সেন্টার-ব্যাকের জায়গা নিয়ে কোনো শূন্যতা অনুভব করছেন না তিনি। বর্তমানে ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস এবং ফাকুন্দো মেদিনা সেই দায়িত্ব সামলাচ্ছেন। মেদিনা স্বাভাবিকভাবে সেন্টার-ব্যাক হলেও স্কালোনি তাঁকে লেফট-ব্যাক হিসেবেও ব্যবহার করছেন।
স্কালোনি বলেন, ‘আগামীকাল আমাদের পরিস্থিতি আরও পরিষ্কার হবে। আমাদের হাতে এখনো কয়েকটা দিন আছে। বুধবার যাকেই বেছে নেওয়া হোক, সে দলের সঙ্গে থাকবে। বালের্দির পজিশনে আমাদের পর্যাপ্ত বিকল্প আছে। তাই আমরা অন্য সম্ভাবনাগুলোকেও বিবেচনা করছি। বিশেষ করে অন্য খেলোয়াড়রা কী অবস্থায় অনুশীলন শেষ করে, সেটার ওপর নির্ভর করে। আমাদের একটা ধারণা আছে। আগামীকাল সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। তবে বুধবারের পর আর দেরি হবে না।’
বর্তমানে পাঁচজন খেলোয়াড় দলে বালের্দির বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন। এরা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, নিকোলাস কাপালদো, আগুস্তিন গিয়াই, ম্যাক্সিমো পেরোনে এবং গুইদো রদ্রিগেজ। এরা সবাই কোচের ৫৫ জনের প্রাথমিক তালিকায় ছিলেন এবং বিভিন্ন সময়ে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডিফেন্সে অতিরিক্ত পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ গনসালো মন্তিয়েল ও নাউয়েল মলিনার চোটের কারণে ইতিমধ্যেই গিয়াই ও কাপালদো দলে আছেন। তাঁরা সম্প্রতি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন বলেও জানানো হয়েছে। তাই আরেকজন রাইট-ব্যাক নেওয়ার প্রয়োজন দেখেন না স্কালোনি।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। তার ঠিক আগে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রবেশে বাধা দেয় মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং ফিফা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। পায়ের পেশিতে চোট পাওয়া নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাঁর মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
একই ছাদের নিচে বেড়ে ওঠা, শৈশবে একই মাঠে ফুটবলের প্রথম পাঠ নেওয়া। অথচ বিশ্বকাপের আঙিনায় দাঁড়িয়ে যখন দুই ভাই দুই ভিন্ন দেশের জাতীয় সংগীতে গলা মেলাবেন, তখন দৃশ্যটা কেমন হবে? এবারের বিশ্বকাপ ফুটবল মাঠে কেবল ট্রফির লড়াই নয়, যেন বদলে যাওয়া পৃথিবীর এক জীবন্ত মানচিত্রও। বিশ্বজুড়ে মানুষের নিরন্তর অভিবাসনের গ
৪ ঘণ্টা আগে