
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এক ব্যতিক্রমী বার্তা দিয়েছে নরওয়ে। দেশটির দূতাবাস থেকে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, তাই ২৮ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরা নরওয়েকেই সমর্থন করতে পারেন বাংলাদেশের সমর্থকেরা।
দূতাবাস থেকে দেওয়া ওই বার্তায় নরওয়ে ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথমদিকের দেশগুলোর একটি ছিল নরওয়ে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা, মধ্যস্থতা এবং জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, ইতিহাস ও বন্ধুত্বের ভিত্তিতেই গড়ে উঠেছে এই সম্পর্ক।
ওই বার্তায় দুই দেশের মধ্যে বেশ কিছু মিলও তুলে ধরা হয়েছে। নরওয়ে দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও নরওয়ে উভয়ই নদী ও সমুদ্রঘেরা উপকূলীয় দেশ। মাছের প্রতি মানুষের ভালোবাসাও দুই দেশেই সমানভাবে বিদ্যমান। এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ক্রীড়াক্ষেত্রে ন্যায্যতা ও সমতার মূল্যবোধেও মিল রয়েছে দুই দেশের।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ভৌগোলিকভাবে তুলনামূলক ছোট। অন্যদিকে নরওয়ে জনসংখ্যার বিচারে ছোট। তবে একটি দিক থেকে দুই দেশের মিল রয়েছে। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশ-নরওয়ে উভয় দেশই বড় স্বপ্ন দেখে। এ ছাড়া বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ডের উপস্থিতিকেও নরওয়েকে সমর্থনের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নরওয়ে দূতাবাস থেকে দেওয়া ওই বার্তার শেষে লেখা হয়েছে, ‘কী বলো, বাংলাদেশ? আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময় হয়েছে।’

বল লিটন দাসের হাতে পৌঁছাতেই উচ্ছ্বাস উইকেটরক্ষক লিটন দাসের। নাহিদ রানা-লিটনসহ উদযাপনে ব্যস্ত পুরো বাংলাদেশ দল। সে সময় ক্যামেরার লেন্স ঘুরে গেল রানা-জশ ইংলিসের দিকে। দুজনের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার অবস্থা হলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ অন্যান্যরা তা হতে দেননি।
২৬ মিনিট আগে
উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের লক্ষ্য নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা রাখলেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে রাখলেন, অন্য কিছু নয়—দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফরাসিদের একমাত্র লক্ষ্য থাকবে শিরোপা জেতা।
৪৪ মিনিট আগে
আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যাবে—এমন আভাস দিয়ে কোচ কথা বলেন আসন্ন বিশ্বকাপে এই মহাতারকার ভূমিকা নিয়েও। স্কালোনির ভাষায়, ‘মেসির ভূমিকা বরাবরের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সে মাঠে থাকলে যা তৈরি করে তা অনন্য। সবাই তাঁর খেলা দেখার অপেক্ষায় থাকে এবং আমি তাঁ
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের ‘কাউন্টডাউন’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ নিজেদের সেরাটা দিতে দলগুলো প্রস্তুত হচ্ছে। তবে তিন মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বকাপেও। যার পরিপ্রেক্ষিতে ইরানের ফুটবলপ্রেমীদের মাঠে বসে খেলা দেখার সৌভাগ্য নাও হতে পারে।
১ ঘণ্টা আগে