
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে ইরান জাতীয় ফুটবল দল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোকে বেছে নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
শনিবার ফেডারেশনের মিডিয়া বিভাগের প্রকাশিত এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ফিফা। বিশ্বকাপের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এর মধ্যে কোথায় দলগুলো অবস্থান করবে, তা নিয়ে ইতোমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ইরানের বেস ক্যাম্প পরিবর্তনের আলোচনা আগে থেকেই চলছিল।
ইরান ফুটবল ফেডারেশনের তথ্যমতে, দলটির নতুন বেস ক্যাম্প হবে ক্যালিফোর্নিয়া সীমান্তঘেঁষা মেক্সিকান শহর তিহুয়ানায়। লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হওয়ায় এটি দলের জন্য সুবিধাজনক হবে বলেও মনে করছে ফেডারেশন। বিবৃতিতে মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর সব বেস ক্যাম্পই ফিফার অনুমোদনের আওতায় থাকতে হয়। সৌভাগ্যক্রমে, আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকালের ওয়েবিনার বৈঠকের পর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের বেস পরিবর্তনের আবেদন অনুমোদন পেয়েছে।’
গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে অবস্থিত সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই ভেন্যুতে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। ফেডারেশন জানিয়েছে, তিহুয়ানার নতুন বেস ক্যাম্পে অনুশীলন মাঠ, জিমনেশিয়াম, ব্যক্তিগত রেস্তোরাঁসহ দলের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
‘টিম মেল্লি’ নামে পরিচিত ইরান জাতীয় দল টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত একবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। ফেডারেশনের দাবি, মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়ায় সম্ভাব্য ভিসা জটিলতাও কমবে। এ বিষয়ে তাজ বলেন, ‘দলটি হয়তো ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকো যাওয়া-আসাও করতে পারবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে তিন ক্যাটাগরিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছে। তাঁর আজ আপিল করার সুযোগ থাকছে। বাকি ৩২ প্রার্থীর মধ্যে কেউ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, কেউ মন্ত্রীদের স্বজন
২ ঘণ্টা আগে
সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
১৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
১৯ ঘণ্টা আগে
ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
২১ ঘণ্টা আগে