
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। তার ঠিক আগে ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি।
প্লাতিনির অভিযোগ, এক দশক আগে তাঁকে ফিফা সভাপতি হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ও প্রভাব খাটানোর মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিল। ইনফান্তিনোসহ সুইজারল্যান্ডের ফুটবল ও প্রসিকিউশন বিভাগের আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। প্লাতিনির আইনজীবীরা ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে একটি দেওয়ানি মামলাও দায়ের করবেন বলে জানিয়েছেন তাঁর একজন মুখপাত্র। এর আগে ২০২২ সালেও সুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল।
ফিফার পক্ষ থেকে এখনো প্লাতিনির এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ইনফান্তিনো ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হন। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন প্লাতিনির অধীনে কাজ করেছিলেন। ফুটবল মহলে প্লাতিনিকে এক সময় ফিফা সভাপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মনে করা হতো। তবে ২০১৫ সালে আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় জড়িয়ে পড়ার পর তাঁর সেই সম্ভাবনা ভেস্তে যায়।
পরবর্তীতে ২ মিলিয়ন সুইস ফ্রাঁর একটি বিতর্কিত অর্থপ্রদানকে ঘিরে সুইস তদন্তে অভিযুক্ত হন প্লাতিনি ও ফিফার তৎকালীন সভাপতি সেপ ব্লাটার। পরে ২০২২ সালে এবং গত বছর আপিলেও তারা দুজনেই খালাস পান। প্লাতিনির অভিযোগ আনা পাঁচজনের মধ্যে আছেন ২০১৫ সালের সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবার এবং তৎকালীন ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার।

২০২২ সালে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই এত দিন ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের শেষ ম্যাচ। এরপর দীর্ঘ সাড়ে তিন বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেলেও সুযোগ মিলছিল না কিছুতেই। অবশেষে আজ মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে সদ্ব্যব
১ ঘণ্টা আগে
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনা। তবে আগামী আগামীকালের মধ্যেই এই ডিফেন্ডারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে বলে জানালেন লা আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারলেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রবেশে বাধা দেয় মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং ফিফা।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে স্বস্তির খবর। পায়ের পেশিতে চোট পাওয়া নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাঁর মাঠে নামার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে