Ajker Patrika

এসে গেল শাকিরার বিশ্বকাপের গান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মে ২০২৬, ১৭: ৪৯
এসে গেল শাকিরার বিশ্বকাপের গান
বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ডাই ডাই’ গাইলেন শাকিরা। ছবি: সংগৃহীত

২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গান গেয়ে হই চই ফেলে দিয়েছিলেন শাকিরা। ১৬ বছর পর এবার মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের অফিশিয়াল গানও শোনা যাবে তাঁর কণ্ঠে। শাকিরার ‘ডাই ডাই’ গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘ডাই ডাই’ গানের টিজার গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে তিনি ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত গেয়েছেন। এক মিনিটের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে গাইছি ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ডাই ডাই।’

শাকিরার ‘ডাই ডাই’ গানে দেখা যাবে নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও। গত রাতে যে টিজার প্রকাশ করেছেন, সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ছিল। পাশাপাশি ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে দেখা গিয়েছিল।

একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে ‘ডাই ডাই’ গানের টিজারে নেচেছেন শাকিরা। কলম্বিয়ান পপ তারকার গানের কথাগুলো ছিল এমন, ‘নিউ ফ্রম দ্য ডে ইউ অয়্যার বর্ন, হিয়ার ইন দিস প্লেস ইউ বিলং, ইউ হ্যাভ বিন দিস ব্রেভ অল অ্যালং, হোয়াট ব্রোক ইউ ওয়ানস মেড ইউ স্ট্রং।’ আতশবাজি ফোটানো ও ‘আমরা প্রস্তুত’ লিখে ভিডিও শেষ করা হয়েছে।

শাকিরার ‘ডাই ডাই’ গানের ভিডিও ফিফাও নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করেছে। ১৪ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের অফিশিয়াল সংগীত প্রকাশ করা হবে বলে জানা গেছে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত