
কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি আমানুল্লা সাইদ ওরফে শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদন করা হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি শাতিকা হোসেনের বেঞ্চ আসামি শিমুল ভূইয়াকে জামিন দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমী ও শিউলি খানম। আসামি শিমুলের পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান।
২০২৪ সালের মে মাসে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। সেই ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
মামলায় গ্রেপ্তার হওয়ার পর একই বছরের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

‘এটার সঙ্গে কিছু ব্যাপার আছে। ব্যাংকের ভেতরে-বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, উচ্ছৃঙ্খল-উগ্রতার সঙ্গে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে। এটার সঙ্গে বিরোধী দলের আশঙ্কা প্রকাশের যোগসূত্র দেখতে পাচ্ছি। কারণ, যারা উইথড্র করে (টাকা) চলে গেল, এরা কারা?...
২৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার থেকে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন দুপুরে জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
২৭ মিনিট আগে
বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড।
১ ঘণ্টা আগে
স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করেছে। তবে অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিগ্যাল ডিউ ডিলিজেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে।
২ ঘণ্টা আগে