
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শ্রেণিকক্ষে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০২৫-২৬) শিক্ষাবর্ষের আইন এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন এ বিষয়ে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’
আইন বিভাগের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি থাকবে।’
উল্লেখ্য, ১৮ মে সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে ‘অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে’ লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীকালে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে প্রশাসন উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের..
৯ মিনিট আগে
আইন পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে যাঁরা বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন যত ঘনিয়ে আসে, স্নায়বিক চাপ তত বাড়তে থাকে। তবে সঠিক পরিকল্পনা, কার্যকর রিভিশন এবং আত্মবিশ্বাস—এই তিনের সমন্বয় থাকলে প্রথমবারেই....
১৮ মিনিট আগে
মুসলমানদের কাছে ত্যাগ, বিশ্বাস ও মানবতার এক অনন্য প্রতীক ঈদুল আজহা। পশু কেনা থেকে শুরু করে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত মানুষের মুখে ফুটে ওঠে আত্মতৃপ্তি ও প্রশান্তির ছাপ। এই উৎসব শুধু আনন্দের নয়; বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষাও দেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে ধরেছেন...
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ওটাগো ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষণাভিত্তিক এই স্কলারশিপের মাধ্যমে....
২ ঘণ্টা আগে