চা তৈরির পর সাধারণত টি ব্যাগ চলে যায় ডাস্টবিনে। কিন্তু চায়ের পাতায় বা টি ব্যাগে থাকা প্রাকৃতিক উপাদান অনেক ক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যায়। যেভাবে ব্যবহার করবেন—
ব্যবহৃত টি ব্যাগের চা-পাতা টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। বিশেষ করে গোলাপ বা ফার্নের মতো গাছগুলোর জন্য চা-পাতা খুব কার্যকরী।
ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে ফ্রিজে, ডাস্টবিন বা পোষা প্রাণীর লিটার বক্সে রেখে দিলে দুর্গন্ধ দূর হবে। হাত থেকে পেঁয়াজ, মাছ, সামুদ্রিক খাবার কিংবা সিগারেটের গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে সাবানের মতো ঘষে ধুয়ে ফেলুন।
ব্যবহৃত টি ব্যাগ থেকে চা-পাতা বের করে একটি বাটিতে নিয়ে তার সঙ্গে এক চা-চামচ মধু মেশান। এরপর হালকা করে গোলাকারভাবে মুখের ত্বকে ম্যাসাজ করে পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে সতেজ আর উজ্জ্বল।
তেল ও দাগযুক্ত হাঁড়িপাতিলে গরম পানি নিয়ে ব্যবহৃত টি ব্যাগ তাতে ভিজিয়ে রাখুন। চায়ে থাকা ট্যানিক অ্যাসিড জমে থাকা তেল চর্বি নরম করতে সাহায্য করে।
ভেজা টি ব্যাগ দিয়ে জানালার কাচ বা আয়না মুছে পরে শুকনো কাপড় কিংবা টিস্যু দিয়ে সেটি মুছে ফেলুন। পরিষ্কার হবে।
সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস

একটি সসপ্যানে, দুধ, চিনি এবং কর্নস্টার্চ যোগ করে মাঝারি আঁচে রান্না করুন। নিরন্তর নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়। চুলার আঁচ বন্ধ করে ভ্যানিলা নির্যাস যোগ করুন। এরপর মিশ্রণটি নাড়তে নাড়তে ঘন করুন। এটি কয়েকটি ছোট বাটি বা গ্লাসে ঢেলে প্রায় ১০ মিনিট ঠান্ডা হতে দিন।
৩১ মিনিট আগে
রাতে হঠাৎ যদি বাড়িতে অতিথি আসেন, তাহলে রাত্রিভোজের আয়োজন তো করতেই হয়। এই গরমে গরু বা খাসির মাংস খেয়ে খুব একটা আরাম পাওয়া সম্ভব নয়। তাই হালকা কিছুই রান্না করুন। আপনাদের জন্য ডিমের পোলাওয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে
বিশ্বকাপে মাঠের ফুটবল আগের মতোই থাকছে—সেটি গোল, ড্রিবলিং, ট্যাকটিকস আর মাঠের রোমাঞ্চের চিরচেনা সেই খেলা। তবে ম্যাচের ভেতরের প্রতিটি সূক্ষ্ম সিদ্ধান্ত বিতর্কহীন করতে এবং বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের অভিজ্ঞতা বাড়িয়ে দিতে এ বছরের ফুটবল বিশ্বকাপের আসর হতে যাচ্ছে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা...
১৭ ঘণ্টা আগে
ফ্রিদা কাহলোর ছবি যাঁরা দেখেছেন অথবা ‘প্লাজা মেক্সিকো’র ষাঁড়ের লড়াই—বাস্তবে কিংবা সিনেমা বা ফটোগ্রাফিতে; মেক্সিকো উপসাগরের নীল পানির সৈকতে হাওয়াই পোশাক পরা মানুষদের যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, মেক্সিকো রঙের দেশ।
১ দিন আগে