
নবীনন্দিনী ফাতিমা (রা.) ও আলী (রা.)-এর ঘরে জন্ম নেওয়া দুই পবিত্র সন্তান হজরত হাসান ও হুসাইন (রা.) ইসলামি ইতিহাসে শ্রেষ্ঠত্ব ও সম্মানের প্রতীক। একজন তৃতীয় হিজরিতে এবং অপরজন চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন। তাঁরা ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর আহলে বায়তের মূলধারা, তাঁর প্রাণের টুকরো, তাঁর ভালোবাসার মণিমুক্তা।
রাসুলুল্লাহ (সা.) তাঁদের প্রতি যে গভীর স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেছেন, তা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-কে যখন প্রশ্ন করা হতো, আপনার পরিবারের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয়? তিনি বলতেন—হাসান ও হুসাইন। তিনি তাঁদের নাক টিপে দিতেন এবং আদর করে জড়িয়ে ধরতেন। (জামেউল কাবির লিত্ তিরমিজি: ৩৭৭২)
নবীজি (সা.) তাদের সম্পর্কে বলেন, ‘হাসান ও হুসাইন এ দুজন পৃথিবীতে আমার দুটি সুগন্ধময় ফুল।’ (জামে তিরমিজি: ৩৭৭০)
তিনি শুধু কথায় নয়, ব্যবহারেও তাঁদের প্রতি ভালোবাসার নিদর্শন প্রকাশ করেছেন। ইয়ালা ইবনে মুররাহ (রা.)-এর বর্ণনায় জানা যায়, রাসুল (সা.) একদিন হুসাইন (রা.)-কে দেখে দৌড়ে গিয়ে তাঁকে ধরে কোলে তোলেন, তাঁর চোয়ালে ও মাথায় হাত রেখে চুমু দেন। এরপর বলেন, ‘হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন।’ (সুনানে ইবনে মাজাহ: ১৪৪)
হাসান ও হুসাইন রা. ছিলেন রাসুল (সা.)-এর আহলে বায়তের অন্তর্ভুক্ত। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) একদিন প্রত্যুষে বের হলেন, তার শরীর মোবারক ছিল নকশা করা চাদর দ্বারা আবৃত। তখন হাসান (রা.) এলে নবীজি তাকে নিজের চাদরের মধ্যে শামিল করে নিলেন। এরপর হুসাইন (রা.) এলে তাকেও নবীজি (সা.) চাদর মোবারকে জড়িয়ে নিলেন।
অতঃপর ফাতেমা (রা.) এলে নবীজি (সা.) তাঁকেও চাদরের মধ্যে শামিল করে নিলেন। সর্বশেষে আলী (রা.) এলে তাকে চাদরের ভেতরে প্রবেশ করিয়ে নিলেন। অতঃপর সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াত তিলাওয়াত করলেন, ‘আল্লাহ চান, হে নবী-পরিবার, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পবিত্র রাখতে।’ (সহিহ্ মুসলিম: ২৪২৪)
হাসান (রা.) ছিলেন অনুপম ও অমায়িক স্বভাবের অধিকারী। প্রিয় নবী (সা.)-এর চেহারা মোবারকের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল তার চেহারা। হুসাইন (রা.) হলেন পূতঃপবিত্র ও বিরল ব্যক্তিত্বের অধিকারী এক মহাপুরুষ। তাঁরা উভয়ে প্রিয় নবীজির নবুওয়াতের সাক্ষ্যদাতা, জান্নাতি যুবকদের সরদার।
হাসান ও হুসাইন (রা.) শুধু প্রিয় নবীজির আদরের নাতি ছিলেন না, তাঁরা ছিলেন ইসলামের জীবন্ত সৌন্দর্য ও ত্যাগের প্রতীক।

প্রযুক্তির কল্যাণে এখন কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই ও গোশত প্রসেসিংয়ের কাজও অনলাইনের বিভিন্ন আধুনিক প্রতিষ্ঠান করে দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে যান্ত্রিক পদ্ধতিতে বা মেশিনের সাহায্যে পশু জবাই করার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে মেশিনে কোরবানির পশু বা সাধারণ কোনো প্রাণ
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
আমাদের সমাজে একটি প্রশ্ন প্রায়ই দেখা যায়—স্ত্রীর দেনমোহর বা মোহরানা বাকি রেখে স্বামী কোরবানি দিতে পারবেন কি না? কিংবা দেনমোহর বাকি থাকলে স্বামীর ওপর কোরবানি ওয়াজিব হয় কি না?
২ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ দিন আগে