
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, সড়কে যানজটের অন্যতম কারণ ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস। এই বাসগুলো হাইওয়েতে নষ্ট হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বাস যাতে রাস্তায় নামতে না পারে, সে জন্য বিআরটিএ এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গতবারের মতো এবারও লক্কড়ঝক্কড় বাস মেরামতের জায়গায় নজরদারি চালানো হবে।
আজ বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদযাত্রা সহজ করতে বিমানবন্দর–জয়দেবপুর পর্যন্ত বিআরটি লেন এবং আব্দুল্লাহপুর–আশুলিয়া সড়কে একমুখী যান চলাচল চালুর পরিকল্পনা রয়েছে। ঢাকা বাইপাস সড়ক চালু রাখতে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাস টার্মিনালে হেল্প ডেস্ক, ভাড়ার তালিকা ও শিডিউল তথ্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হয়েছে। নিরাপত্তায় পুলিশ, ডিবি, এসবি ও র্যাবের পাশাপাশি ডগ স্কোয়াড, সোয়াট ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপি কমিশনার মালিক ও শ্রমিক সমিতিকে অনুরোধ করেছেন যাতে চালকেরা একটানা ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালান এবং যেকোনো স্থানে দাঁড়িয়ে যাত্রী না তোলেন। বিশেষ করে আব্দুল্লাহপুর, গাবতলী ও সায়েদাবাদে মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদে ঘরমুখী মানুষের চাপ কমাতে সরকার ১৮ মার্চ ছুটি ঘোষণা করেছে। এতে যাত্রীর চাপ কয়েক দিনে ভাগ হয়ে যাবে এবং প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ মানুষ ঢাকা ছাড়বে, ফলে যানজট ও পরিবহন সংকট কমবে। একই কারণে গার্মেন্টস মালিকদের ১৬–২০ মার্চের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ, সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থাকবেন এবং মলম পার্টি বা ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সামছুর রহমান শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সাইফুল আলম ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন প্রমুখ।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৯ দিন আগে