Ajker Patrika

ঢাকার কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
ঢাকার কদমতলীতে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান
কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের যাত্রীবাহী বাস চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় অবৈধ সিএনজি অটোরিকশা-প্রাইভেট কার স্ট্যান্ডের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৪ মে) দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং এবং ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১০ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে চালকদের সড়কে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কাউন্সেলিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি-দক্ষিণ) আফতাব আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি-মডেল) জান্নাতুল মাওয়া। এ ছাড়া র‌্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানজট কমানো এবং সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত