
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে রাষ্ট্র এবং সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও নেত্রী স্থানীয় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
অ্যাডভোকেট এলিনা খান বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন এভাবে থেমে যাওয়া শুধু একটি অপরাধ নয়, এটি সমগ্র জাতির বিবেককে নাড়িয়ে দেওয়া বর্বরতা। তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে শিশু ও নারী নির্যাতনের ঘটনা বাড়লেও অধিকাংশ মামলায় বিচার বিলম্বিত হচ্ছে। তদন্তে গাফিলতি, ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেতে দীর্ঘসূত্রতা এবং উচ্চ আদালতে বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে অপরাধীদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। বিচার বিলম্ব মানেই অনেক ক্ষেত্রে বিচার অস্বীকার।
সংবাদ সম্মেলনে অতীতের একাধিক আলোচিত ঘটনার প্রসঙ্গ তুলে এলিনা খান বলেন, দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। মাগুরার আছিয়া হত্যা মামলায় বিচারিক আদালতে দ্রুত রায় হলেও উচ্চ আদালতে শুনানি বিলম্বিত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ আইনজীবী বলেন, শিশুটির বাবা ‘আমি বিচার চাই না’ বলে যে হতাশা প্রকাশ করেছেন, তা রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার বহিঃপ্রকাশ। তবে এই শিশুটি হত্যা মামলায় দ্রুত তদন্ত ও বিচার সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। কারণ, মামলার আসামি গ্রেপ্তার হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে ও আলামতও উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতনের মামলার জন্য বিশেষ মনিটরিং সেল গঠন, দ্রুত ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট প্রদান, সাক্ষী সুরক্ষা নিশ্চিত এবং উচ্চ আদালতে দ্রুত শুনানির দাবি জানানো হয়।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
১৫ মিনিট আগে
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে হাতাহাতি হয়। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
২৪ মিনিট আগে
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
৩১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে রাতে ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সরাইলের স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া
১ ঘণ্টা আগে