পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা

রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন।
এর আগে আজ মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠান। এরপর ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন।
ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জানান, অভিযোগ গঠনের শুনানি শেষ হওয়ার পরই বিচার শুরুর নির্দেশ দেওয়া হবে।
এ দিন অভিযোগপত্র দাখিল উপলক্ষে সোহেল রানা ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে মামলার কোনো শুনানি না থাকায় তাঁদের ট্রাইব্যুনালে তোলা হয়নি। মামলার অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২)/৩০ ধারা ও দণ্ডবিধির ২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি সোহেল রানার বিরুদ্ধে আট বছর বয়সী শিশুটিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা এবং লাশ গুমের উদ্দেশ্যে গলা কেটে মাথা বিচ্ছিন্ন, দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করাসহ লাশ বিকৃতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ পরীক্ষায় এবং লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন থেকে প্রমাণ হয়—শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পল্লবীর একটি বাসায় গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে শিশুটির মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বালতি থেকে তার মাথা উদ্ধার করা হয়। এ সময় স্বপ্না আক্তার দাঁড়ানো ছিলেন। তিনি জানান, তাঁর স্বামী সোহেল রানা শিশুটিকে শৌচাগারে আটকে ধর্ষণ করার পর মেরে ফেলেছেন। পরে লাশ গায়েব করার জন্য ধারালো ছুরি দিয়ে গলা কেটেছেন, কাঁধ থেকে দুই হাত বিচ্ছিন্ন করেছেন। এরপর শিশুটির বাবা পুলিশে খবর দেন। পরে পুলিশ স্বপ্না ও সোহেলকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার (২০ মে) ভোরে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাসার দরজা খোলার পর শিশুটিকে দেখে তাঁর বিকৃত মানসিকতা জেগে ওঠে। ওই সময় ইয়াবা আসক্ত হওয়ায় শিশুটিকে ডেকে শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটি বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করেন সোহেল। হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গুম করার পরিকল্পনা করেন। এরপর শিশুটির মাথা ধারালো ছুরি দিয়ে কেটে বিচ্ছিন্ন করেন তাঁরা। এ ছাড়া দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ শোয়ার ঘরের খাটের নিচে রাখা হয়। এ সময় শিশুটির মা দরজায় নক করছিলেন। আসামি সোহেলকে পালানোর সুযোগ করে দিতে স্বপ্না দীর্ঘ সময় ঘরের দরজা খোলেননি। এই সুযোগে সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যান। এরপর স্বপ্না দরজা খোলেন।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
১৫ মিনিট আগে
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আবারও রোগী ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে হাতাহাতি হয়। এর জেরে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
২৩ মিনিট আগে
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রাস্তা, ফুটপাত কিংবা উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন বা লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
৩১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হলে রাতে ভুক্তভোগী শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি সরাইলের স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদ মিয়া
১ ঘণ্টা আগে