
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি এলাকায় আজ সোমবার সকালে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে দুই কৃষক অপহৃত হয়েছেন। অপহরণের পর সন্ত্রাসীরা ভুক্তভোগীদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবি করা অর্থ দ্রুত পরিশোধ না করলে অপহৃতদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
অপহৃতরা হলেন, কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০) এবং পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলীর ছেলে আজগর (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজে গেলে কয়েকজন কৃষক সশস্ত্র সন্ত্রাসীদের কবলে পড়েন। এ সময় অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করা হয়।
এ সময় কক্সবাজারের রামু উপজেলার গোলাম কবিরের ছেলে নুরুল আলম সন্ত্রাসীদের হামলায় আহত হন। সন্ত্রাসীরা তাঁকে আহত অবস্থায় ফেলে রেখে গেলে তিনি কোনোভাবে পালিয়ে এসে স্থানীয়দের ঘটনাটি জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কৃষকদের অপহরণের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে উদ্ধার অভিযানে নামেন। বিপুলসংখ্যক মানুষ পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসীরা পিছু হটে। তবে অপহৃত শাহজাহান ও আজগরকে সঙ্গে নিয়ে তারা গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে অপহৃতদের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সন্ত্রাসীরা। দুই কৃষকের মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ পরিশোধ না করলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
ঘটনার পর থেকে অপহৃতদের পরিবার ও স্থানীয় জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা মো. লিটন মিয়া বলেন, “ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বিট কর্মকর্তাকে বিষয়টি তদারক ও উদ্ধার কার্যক্রমের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।”

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. ইসমাইল হোসেন (৪০) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন উত্তর ঢেমশার বজল সওদাগর বাড়ি এলাকার আবদুল খালেকের ছেলে।
২১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন।
৪০ মিনিট আগে