
চট্টগ্রামে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন।
গতকাল সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এই কমিটির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলিফ উদ্দিন রুবেল। তিনি জানান, নির্বাচনে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল সিদ্দিকী রনি এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মারুফ।
নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক মো. আবির সংগঠনের সব নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তাঁরা আরও বলেন, ‘ব্যক্তির চেয়ে সংগঠন বড়’—এই নীতিকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর মহানগর কমিটি গড়ে তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার ও সংগঠনের নেতা-কর্মীদের প্রতি তাঁরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে রাখা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ মিনিট আগে
সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশ ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
১৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে নাতনিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার স্মরণপুর বাঁশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইনামুল হোসেন (৪৫)।
২১ মিনিট আগে
বোরহান পোলট্রি খামারের মালিক বোরহান উদ্দিন বলেন, ‘পুরো উপজেলায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অনেক সময় মিনিটের মধ্যে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে পোলট্রি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।’
২৯ মিনিট আগে