
পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী গ্রামে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৫ হাজার ফ্রুট জেলি, বিপুল পরিমাণ রোবো আইসক্রিম এবং এসব খাদ্যপণ্য তৈরির কেমিক্যাল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিংড়িয়া এলাকার শেষ প্রান্তে মর্তুজা কালভার্ট-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানাটিতে ফ্রুট পুডিংসহ প্রায় সাত ধরনের খাদ্যপণ্য অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে উৎপাদিত খাদ্যপণ্য ও বিভিন্ন মালপত্র জব্দ করে ধ্বংস করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। আরও উপস্থিত ছিলেন ইয়াসিন সাদিক, ফুড ইন্সপেক্টর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, রাতের আঁধারে এসব শিশুখাদ্য তৈরি করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে সরবরাহ করা হতো। উপজেলার সব অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বরিশালের মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভাবনারচর (বামনেরচর) এলাকা থেকে বাছুরসহ ২৬টি গরু উদ্ধার করা হয়। পরে গরুগুলো থানা এলাকায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন
৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার।
৪৪ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের পর পাটশ্রমিকদের চলমান বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজারে ব্যবসায়ী অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছড়ির ভেতরে সাপটি দেখতে পান আড়তের লোকজন।
১ ঘণ্টা আগে