
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার দুপুরে শ্রীমঙ্গলের নতুন বাজারে ব্যবসায়ী অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছড়ির ভেতরে সাপটি দেখতে পান আড়তের লোকজন। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছান।
তাঁরা গিয়ে দেখেন, সাপটি দোকানের সিন্দুকের নিচে লুকিয়ে আছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সবুজ ফণিমনসা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন— সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার।
২৩ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের পর পাটশ্রমিকদের চলমান বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
২৬ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহ সদরে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে বিজন বর্মণ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুক্তাগাছা উপজেলার একটি ওষুধের দোকানে চাকরি করতেন। মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের।
১ ঘণ্টা আগে