
মেহেরপুরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
২৯ কার্যদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে এই মামলার রায় দিলেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনীর একটি গ্রামের বাসিন্দা।
মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনীর একটি গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন শাকিল হোসেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেন। এরপর পুলিশ তাঁকে আটক করে। পরে শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর ২৯ কার্যদিবসের মধ্যে ১২ জন সাক্ষীর ভার্চুয়ালি ও সশরীরে জবানবন্দি গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসকের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। রায়ের পর ভুক্তভোগী শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামির আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বান্দরবানের থানচি উপজেলায় এক কিশোরের (১৫) বিরুদ্ধে ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।
৮ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু দিয়ে ঘরে ফিরছে উত্তরবঙ্গের মানুষ। এতে যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে গণপরিবহনের চাপ।যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। একই সঙ্গে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঘরমুখী মানুষের চাপে যোগ হয়েছে বাড়তি মাত্রা.
১৬ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার ওরফে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ হাজার ৫৫৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করার উদ্যোগকে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, নিজস্ব আয় বাড়াতে পারলে শ্রমিক-কর্মচারীদের অধিকার ও সেবামূলক কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
২২ মিনিট আগে