
কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল এখন একাধিক সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বালুঘাট দখল, চরাঞ্চলের ফসলি জমি নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব বাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটছে। এসব বাহিনীর হাতে একে-৪৭-এর মতো আগ্নেয়াস্ত্রসহ ভারী অস্ত্রশস্ত্র রয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক বন্দুকযুদ্ধে কাঁকন বাহিনীর সদস্য ও কথিত ম্যানেজার আজিজুল হক ঝড়ু (৩৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা এলাকার মন্ডল বাহিনীর বিল্লাল ও মুন্তাজ মন্ডল, পাবনার ঈশ্বরদীর কাঁকন বাহিনী এবং কুষ্টিয়ার দৌলতপুরের নাহারুল বাহিনীসহ একাধিক সশস্ত্র গ্রুপ দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন চরাঞ্চলে সক্রিয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলির মাধ্যমে এসব বাহিনী নিজেদের আধিপত্য জাহির করছে বলেও অভিযোগ রয়েছে।
আজ বেলা প্রায় ১১টার দিকে রাজশাহীর বাঘা এলাকার মন্ডল বাহিনী এবং পাবনার ঈশ্বরদীর কাঁকন বাহিনীর মধ্যে নদী ও দুর্গম চরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে শতাধিক গুলি ছোড়ার ঘটনা ঘটে। বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দ হাজার মৌজার হবির চর এলাকা থেকে বাঘার আলাইপুর চর পর্যন্ত উভয় পক্ষের এই বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনায় কাঁকন বাহিনীর সদস্য ও কথিত বালুমহালের ম্যানেজার আজিজুল হক ঝড়ু (৩৫) নিহত হন। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার আব্দুল শেখের ছেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষে আরও কয়েকজন আহত হলেও তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা মৌজা এলাকার পদ্মা নদী থেকে একটি স্পিডবোট থেকে মরদেহ উদ্ধার করে পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ। উদ্ধারকালে মরদেহটির মাথায় গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছে নৌ পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্রুপগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চললেও কার্যকর অভিযান ও স্থায়ী নিরাপত্তাব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। সন্ত্রাসীরা প্রতিনিয়ত অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়াচ্ছে।
এ বিষয়ে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় নাটোরের লালপুর থানা এলাকার পদ্মা নদী থেকে একটি স্পিডবোটে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মরিচা ইউনিয়নের হবির চর থেকে শুরু করে বাঘার আলাইপুর চর পর্যন্ত দীর্ঘ সময় ধরে গুলির ঘটনা ঘটে। কতটি গুলি ছোড়া হয়েছে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। সন্ত্রাসীরা আধুনিক ভারী অস্ত্র, বিশেষ করে একে-৪৭ ধরনের অস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, চরাঞ্চলে সশস্ত্র গ্রুপগুলোর আধিপত্য ও অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে রাজশাহী রেঞ্জ নৌ পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনার তদন্ত চলছে। দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৭ অক্টোবর দুপুরে পদ্মার চরের কাশবনের জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মন্ডল গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনায় মন্ডল গ্রুপের দুজন ও কাঁকনের এক সদস্য নিহত হন।

বিভিন্ন জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে একের পর এক খবরের মধ্যে চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক গবেষণা। এতে দেখা যাচ্ছে, হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে।
৮ মিনিট আগে
খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ছয় দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক...
১৮ মিনিট আগে
পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়।
২০ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুলাদী কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে মো. আলবিন, তাঁর বন্ধু সিদ্দিক আকন, সোলায়মান হোসেনসহ একদল বখাটে মুলাদী পৌরসভার জসিম হাওলাদার ও তাঁর ছেলে নবীন হাওলাদারকে পিটিয়ে-কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
২৩ মিনিট আগে