নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে তাঁর লাশ ২৬ টুকরো করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখার ঘটনায় প্রধান আসামির প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব–৩। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে জরেজকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আশরাফুল হক ও জরেজুল ইসলাম জরেজ বন্ধু ছিলেন। আশরাফুলের কাছে অনেক টাকা-পয়সা আছে এটা জরেজ জানতেন। তাই তাঁকে অপহরণ করার পরিকল্পনা করে। নিজের প্রেমিকা শামীমাকে কাজে লাগান তিনি। তাঁরা ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিলেন।
এই পরিকল্পনার অংশ হিসেবেই এক মাস ধরে শামীমা মোবাইল ফোনে আশরাফুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাঁকে আকৃষ্ট করার চেষ্টা করেন।
গত ১১ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসা–সংক্রান্ত পাওনা আদায়ের কথা বলে জরেজ আশরাফুলকে রংপুর থেকে ঢাকায় ডেকে আনেন। ঢাকায় এসে পরদিন ১২ নভেম্বর তিনজন মিলে শনিরআখড়ার নূরপুর এলাকায় সাড়ে ৫ হাজার টাকায় একটি বাসা ভাড়া নেন।
জরেজের নির্দেশনা অনুযায়ী শামীমা প্রেমের অভিনয় করে আশরাফুলকে মালটার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। জরেজ বাইরে থেকে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।
শামীমার জবানবন্দির বরাত দিয়ে র্যাব জানায়, ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে গেলে জরেজ তাঁর হাত দড়ি দিয়ে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর ইয়াবা সেবন করে জরেজ হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।
মৃতদেহ একই ঘরে রেখে রাতে জরেজ ও শামীমা অবস্থান করেন এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
১৩ নভেম্বর সকালে জরেজ চাপাতি ও দুটি নীল ড্রাম কিনে এনে আশরাফুলের লাশ ২৬ টুকরা করে ড্রামে ভরেন। দুপুরে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করেন। ধরা পড়ার আশঙ্কায় অটোরিকশা পরিবর্তন করে হাইকোর্ট এলাকায় পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে তাঁরা দ্রুত পানির পাম্প সংলগ্ন বড় গাছের নিচে ড্রাম দুটি ফেলে পালিয়ে যান।
ঘটনার পর শামীমাকে কুমিল্লায় নিজ বাড়িতে ফিরে যেতে বলেন জরেজ। জরেজ নিজে রংপুরে ফেরার কথা বললেও এরপর থেকে গা-ঢাকা দেন।
১১ নভেম্বর থেকে আশরাফুলের ফোন বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্পের পাশে পড়ে থাকা দুটি ড্রাম থেকে এক পুরুষের ২৬ খণ্ড মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণ করে তা আশরাফুল হকের বলে নিশ্চিত হওয়া যায়।
ঘটনার রাতেই আশরাফুলের বোন শাহবাগ থানায় হত্যা মামলা করেন। র্যাব–৩ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান সহযোগী শামীমাকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শনিরআখড়ার বাসা থেকে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি–পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, স্কচটেপ, একটি গেঞ্জি, হাফপ্যান্টসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ব্ল্যাকমেল করাই মূল উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। তবে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তা প্রধান আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে জানা যাবে।
গ্রেপ্তার শামীমাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২৬ মিনিট আগে
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এর মধ্যে মেসার্স এ আর বি ব্রিকস এবং মেসার্স সততা ব্রিকসের ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর মেসার্স ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
৩৫ মিনিট আগে
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কে এম ফরিদ আমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তাঁর বাবা রুহুল আমিন। তিনি ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় এই অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া ছেলেকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন এই
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেনেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অপরাধে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে প্রত্যেক ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দুয়া থানা-পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহায়তা করে। পাশাপাশি কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাও অভিযানকালে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ও কৃষিজমির উর্বর মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ সব কারণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা হবে।

২৪ দিন আগে
দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এর মধ্যে মেসার্স এ আর বি ব্রিকস এবং মেসার্স সততা ব্রিকসের ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর মেসার্স ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
৩৫ মিনিট আগে
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কে এম ফরিদ আমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তাঁর বাবা রুহুল আমিন। তিনি ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় এই অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া ছেলেকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন এই
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এর মধ্যে মেসার্স এ আর বি ব্রিকস এবং মেসার্স সততা ব্রিকসের ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর মেসার্স ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। উপস্থিত ছিলেন পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স কর্মকর্তা রুনায়েত আমিন রেজা।
অভিযানে সহযোগিতা করেন সেনাসদস্য, র্যাব, পার্বতীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, ‘দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। গত সপ্তাহে সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করে দুটি ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অপর একটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ তিন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এর মধ্যে মেসার্স এ আর বি ব্রিকস এবং মেসার্স সততা ব্রিকসের ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর মেসার্স ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। উপস্থিত ছিলেন পার্বতীপুর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স কর্মকর্তা রুনায়েত আমিন রেজা।
অভিযানে সহযোগিতা করেন সেনাসদস্য, র্যাব, পার্বতীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের কর্তৃপক্ষ।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, ‘দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। গত সপ্তাহে সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করে দুটি ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অপর একটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে তাঁর লাশ ২৬ টুকরো করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ড্রামে ফেলে রাখার ঘটনায় প্রধান আসামির প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব–৩। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে জরেজকে গ্রেপ্তার করা হয়।
২৪ দিন আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি করার অপরাধে চারটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে চারটি অবৈধ ইটভাটায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
২৬ মিনিট আগে
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কে এম ফরিদ আমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তাঁর বাবা রুহুল আমিন। তিনি ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় এই অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া ছেলেকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন এই
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেচৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী কে এম ফরিদ আমিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তাঁর বাবা রুহুল আমিন। তিনি ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় এই অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া ছেলেকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনও করেছেন এই বাবা।
উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন, ছেলে ফরিদ আমিন ৪ ডিসেম্বর তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর পর থেকে অভিযোগটি তুলে নেওয়ার জন্য ছেলে তাঁকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। অন্যথায় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী বাবা বলেন, প্রায় সময় ফরিদ আমিন ও তাঁর স্ত্রী নাছরিন আক্তার যোগসাজশ করে তাঁকে মারধর করেন। এসব ঘটনায় থানায় এর আগেও একাধিক জিডি ও অভিযোগ দিয়েছেন।
সর্বশেষ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর স্ত্রী ফরিদা বেগম, প্রতিবেশী আবদুল আহাদ ও মরিয়ম এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা রুহুল আমিনের ঘর ভাঙচুর করেন। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুহুল আমিনের দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগম, আত্মীয় হারেছ মিয়া, হাফেজ দ্বীন মোহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
তবে ফরিদ আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি আমার বাবাকে মারধর করিনি।’
অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক আবুল কালাম জানান, পুলিশ অভিযোগ পেয়েছে। শিগগির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ফরিদ আমিন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী। কেন্দ্র ইতিমধ্যে তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি মনোনয়নপত্র নিয়েছেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগের বিষয়ে বলেন, ‘বাবাকে নির্যাতনের একটি ঘটনা শুনেছি। ফরিদ আমিনের সঙ্গে আলোচনা করলে বিস্তারিত জানতে পারব।’

১ ঘণ্টা আগেচবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বাড়ি বিশ্ববিদ্যালয়সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টা ২০ মিনিটে শহর থেকে ছেড়ে আসা ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মে আসে। ট্রেনটি চলন্ত থাকা অবস্থাতেই ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামতে যান। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, শহর থেকে ট্রেনটি স্টেশনে আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরে সবাই চেষ্টা করে তাঁকে বের করে। লোকটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।
আরেক শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন ফেসবুকে লেখেন, ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটা নামছিল। তখনো ট্রেন গতিশীল ছিল। তিনি পড়ে যান ফাঁকা জায়গাটায়। তাঁর ওপরেই ট্রেন কিছুক্ষণ গতিশীল ছিল। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে সেখান থেকে তুলে মেডিকেল পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমি জানতে পেরেছি, সাদা ভান্ডারি নামের রেলওয়ে কলোনির এক ব্যক্তি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। পরে তাঁকে মেডিকেলে নেওয়া হয়েছে। আমি বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি।’
এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাঁকে মেডিকেল সেন্টারে নিয়ে এলে ডাক্তার মৃত অবস্থায় দেখেন। পরে হাটহাজারী উপজেলা হাসপাতালে লাশ পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে বলে শুনেছি। আমি বিস্তারিত খবর নিচ্ছি।’