ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় পাওনা ৩০০ টাকার বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। আটক হুমায়ুন কবিরের বাড়ি কেরানীগঞ্জের নেকরোজ বাগ এলাকায়। তিনি ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ও নিহত উভয়েই মাদকসেবী। শুনেছি, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকার সাভারের কাউন্দিয়ায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর মা রোববার (২৪ মে) সাভার থানায় এ বিষয়ে মামলা করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম (৩৬), মজিবুর রহমান (৪
১ মিনিট আগে
রাজশাহীর ডাঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রতন আলীর বিরুদ্ধে ঘণ্টার পর ঘণ্টা ক্লিনিক বন্ধ রেখে আড়তে গিয়ে পান বিক্রির অভিযোগ উঠেছে। ফলে সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার একটি মসজিদে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৫ মিনিট আগে
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পুরোনো সেতু পারাপারের সময় ট্রাক্টরসহ ভেঙে পড়ে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। রোববার (২৪ মে) সকালে ইউনিয়নের সিতাইঝাড় জাংলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে