
চট্টগ্রাম নগরের খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং’ (ইউএসটিসি) ক্যাম্পাস প্রাঙ্গণে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে এই মরদেহ উদ্ধার করে খুলশী থানা-পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওপর থেকে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহের মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে এবং মুখমণ্ডল বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ কাজ করছে।
উল্লেখ্য, ইউএসটিসি ক্যাম্পাসে একটি মেডিকেল কলেজ ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি দেশি-বিদেশি ছাত্রীদের থাকার জন্য একটি সুপরিচিত হোস্টেল বা হল রয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ট্রলার ডুবে নিহত ট্রলারচালক কামাল বাহাদুরের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। রোববার (২৪ মে) সকালে নাজিরপুর উপজেলার মনোহরপুর গ্রামে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
১৮ মিনিট আগে
শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এই গণপিটুনির ঘটনা ঘটে। এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে। এর আগে শনিবার দুপুরে এনামুলের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
৩৭ মিনিট আগে
দেশ স্বাধীন হওয়ার আগে আবুল হাশেমের বাবা বছির উদ্দিন ছিলেন তৎকালীন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। বাবার হাতি-ঘোড়া দেখেই ছোটবেলা থেকে ঘোড়ার প্রতি দুর্বলতা তৈরি হয় হাশেমের। মাত্র সাত বছর বয়সে বাবা মারা যান হাশেমের। পরিবারের লোকজন তাঁর রেখে যাওয়া হাতি-ঘোড়া বিক্রি করে দেয়।
৪০ মিনিট আগে