Ajker Patrika

যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কা, আগুন দিল বিক্ষুব্ধ জনতা

চিরিরবন্দর (দিনাজপুর), প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৬, ১৫: ৫১
যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কা, আগুন দিল বিক্ষুব্ধ জনতা
প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরবন্দর বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুরের দশমাইল এলাকা থেকে সৈয়দপুরগামী একটি দ্রুতগতির ট্রাক রানীরবন্দর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি অটোরিকশাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে আগুন না নিভিয়েই ফিরে যেতে হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে রংপুর-দশমাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিনবিঘা করিডরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, ভারতীয় বিধায়কের বিতর্কিত মন্তব্য

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত