
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ফাহিম শাহরিয়ার খান জিহান উপজেলার সিন্দুর্না এলাকার বাসিন্দা। আলীমুদ্দিন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সারওয়ার হায়াত খাঁনের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, জেলা শহরের মিশন মোড়ের লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর মামলায় এজাহারনামীয় আসামি ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা-পুলিশ হাতীবান্ধা সোনালী ব্যাংক এলাকা থেকে রোববার বিকেলে জিহানকে গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় জিহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টা মামলা রয়েছে তা নথি দেখে পরে জানানো হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে