
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের ছবি ও ভিডিও দলীয় পেজে প্রচারের পর দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে বন্দর থানার সোনাকান্দা জামান অটোরিকশার গ্যারেজ থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁদের আটক করা হয়।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুই দিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দায় কর্মসূচি হিসেবে লিফলেট বিতরণের চেষ্টা করে তারা। কর্মসূচির শেষ দিন গতকাল সোমবার নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়াসহ কয়েকজন। ওই ভিডিও দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করলে স্থানীয় ক্ষুব্ধ লোকজন গ্যারেজ ঘেরাও করে। খবর পেয়ে বন্দর থানা-পুলিশ গিয়ে তাঁদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে