
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পুরোনো সেতু পারাপারের সময় ট্রাক্টরসহ ভেঙে পড়ে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। রোববার (২৪ মে) সকালে ইউনিয়নের সিতাইঝাড় জাংলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আহত এক ব্যক্তিকে রংপুরে নেওয়ার পথে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাঁর নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সবাই ট্রাক্টর আরোহী শ্রমিক।’
স্থানীয়রা জানান, একটি ট্রাক্টর সেতুর ওপর উঠতেই মুহূর্তের মধ্যে সেটির একটি অংশ পাটাতন থেকে ধসে পড়ে। এতে ট্রাক্টরে থাকা শ্রমিকেরা নিচে খালে পড়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর তিনজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) নির্মিত সেতুটি মাত্র ২৩ বছর পূর্ণ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর ওপর দিয়ে ভারী যান চলাচল করা বারণ ছিল। কিন্তু মালবাহী ট্রলি ও ট্রাক্টরচালকেরা বারণ শুনতে নারাজ। তাঁরা ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতেন। সেতুটি ভেঙে পড়ায় পাঁচগাছী, যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ল। স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে দুর্ঘটনায় আহত একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা হয়নি। আজ রাত সাড়ে ৮টায় কুড়িগ্রাম সদর থানায় খোঁজ নিয়েও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, ‘আহত একজনের মারা যাওয়ার খবর শুনেছি। তবে তাঁর পরিচয় পাওয়া জানতে পারিনি।’
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে দুই দফায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজন চিকিৎসাধীন।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘আগে থেকে সেতুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা স্থানীয়দের বলেছিলাম, ভারী যানবাহন না চালাতে। এখন ওখানে পানির প্রবাহ না থাকায় সেতুর আর প্রয়োজন নেই। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বন্যা শেষে আমরা ওখানে সেতুর পরিবর্তে পাকা রাস্তা তৈরি করব। আপৎকালীন আগামীকাল বাঁশের সাঁকো তৈরি করা হবে।’
দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের কোনো ধরনের আনুষ্ঠানিক প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) প্রশিক্ষণ নেই। এ ছাড়া ৬২ শতাংশের বেশি মানুষ দগ্ধ রোগী পরিবহনের সময় রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জানেন না। বরং মানুষের মাঝে এখনো পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট, তেল বা বরফ লাগানোর মতো ক্ষতিকর প্রথাগত অপচিকিৎসার...
১২ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত সুন্দর। আমরা তাঁদের কাজকে সম্মান করি। মাননীয় প্রধানমন্ত্রীও তাঁদের প্রতি অত্যন্ত আন্তরিক।’
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে ডুবে মো. জুবায়ের ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম আমরিবুনিয়া গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমান। নিজের এমন কর্মকাণ্ড আড়াল করতে অন্য দুই নির্দোষ শিক্ষার্থীর নাম জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
১ ঘণ্টা আগে