
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
ফেস্টের মূল লক্ষ্য ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের জন্য নীতি সংস্কার, প্রযুক্তিগত উদ্ভাবন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ফেস্টে অংশ নিয়েছে ২৬টি স্টল। এ ছাড়া উৎসবে অংশ নিয়েছে ৫০টির বেশি সিভিল সোসাইটি সংগঠন, উন্নয়ন সহযোগী, পরিবেশ বিশেষজ্ঞ ও গণমাধ্যমের কর্মীরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় ফেস্ট। সংবাদ সম্মেলন শেষে মেলা পরিদর্শন করেন অতিথিরা। বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও পাওয়ার টক অনুষ্ঠিত হয়। ফেস্টের আয়োজক যৌথভাবে বুয়েটের জ্বালানি ও টেকসই উন্নয়ন ইনস্টিটিউট, অ্যাকশনএইড বাংলাদেশ ও জেট নেট বিডি।
আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ কেন্দ্র রয়েছে—‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’। এখানে আমরা নিয়মিতভাবে গবেষণা প্রস্তাব আহ্বান করি এবং উপযুক্ত প্রকল্পে অর্থায়ন করি। এটি এখন তৃতীয় বছরে চলছে। দুই-আড়াই বছর ধরে আমরা তরুণ উদ্ভাবকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। আমাদের অভিজ্ঞ গবেষক ও বিশেষজ্ঞরা নতুনদের মেন্টরিং, প্রজেক্ট প্ল্যানিং এবং বাস্তবায়নের দিকনির্দেশনা দিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ উদ্ভাবকদের আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগির মোরশেদ বলেন, ‘এসব প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণ অত্যাবশ্যক। কিন্তু বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো ১২-১৪ শতাংশ সুদে এবং খুব সীমিত মেয়াদে (প্রায় ৫ বছর) ঋণ দিতে চায়, যা এসব প্রকল্পের জন্য বাস্তবসম্মত নয়।’
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাশরুর আরেফিন বলেন, এই খাতে প্রাইভেট ইনভেস্টরদের আনতে হলে তাদের জন্য একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। না হলে ব্যাংকও তাদের ফান্ড রিলিজ করতে সংকোচ করবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে