চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে এমভি এমএসসি কাইমিয়া টু নামের একটি কনটেইনার জাহাজের এক নাবিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, জাহাজটি এখনো বাংলাদেশ জলসীমায় এসে পৌঁছায়নি। আগামীকাল সোমবার (২৫ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজটি পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, শ্বাসকষ্ট থেকেই এই নাবিকের মৃত্যু হয়।
নাবিকের নাম মোহাম্মদ হানিফ হুসাইন মিয়া। তিনি জাহাজটিতে বোসান হিসেবে কর্মরত ছিলেন।
জাহাজটির স্থানীয় প্রতিনিধিদের পাঠানো এক বার্তায় বলা হয়, চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ওই নাবিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হলে জাহাজের মাস্টার জরুরি মেডিকেল ইভাকুয়েশনের (কোনো বিপজ্জনক স্থান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া) আবেদন জানান। সে সময় তিনি সচেতন অবস্থায় ছিলেন। তবে পরে সকাল প্রায় ৯টার দিকে মাস্টার নিশ্চিত করেন যে, বোসান জাহাজেই মারা গেছেন।
শিপিং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকস্মিক হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার জাহিরুল ইসলাম জাহাজে নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিরুল ইসলাম বলেন, জাহাজটির প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি (পিঅ্যান্ডআই) ক্লাবকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর মরদেহ নামানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
দেশের প্রায় ৬০ শতাংশ মানুষের কোনো ধরনের আনুষ্ঠানিক প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) প্রশিক্ষণ নেই। এ ছাড়া ৬২ শতাংশের বেশি মানুষ দগ্ধ রোগী পরিবহনের সময় রোগীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জানেন না। বরং মানুষের মাঝে এখনো পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট, তেল বা বরফ লাগানোর মতো ক্ষতিকর প্রথাগত অপচিকিৎসার...
১৩ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত সুন্দর। আমরা তাঁদের কাজকে সম্মান করি। মাননীয় প্রধানমন্ত্রীও তাঁদের প্রতি অত্যন্ত আন্তরিক।’
১ ঘণ্টা আগে
ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে ডুবে মো. জুবায়ের ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম আমরিবুনিয়া গ্রামের প্রবাসী মো. সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমান। নিজের এমন কর্মকাণ্ড আড়াল করতে অন্য দুই নির্দোষ শিক্ষার্থীর নাম জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
১ ঘণ্টা আগে