
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
সভাপতি হয়েছেন দৈনিক সময়ের কাগজের আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক এইমাত্র ডটকম’র রনজক রিজভী। সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ-সভাপতি ফরহাদুল ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শহীদ মজনু, সাংগঠনিক সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জাফর আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজবীর সজীব, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল আলম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শেখ তুনাজজিনা তনু।
নির্বাহী সদস্য–আতিক হেলাল, আব্দুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ, ফারুক হোসেন, মহসিন আশরাফ, মাহমুদুল কবির চঞ্চল, মো. জাহিদুজ্জামান, ওয়াহিদ আহমেদ উজ্জল, জহির মুন্না, সাবিনা ইয়াসমিন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. কাজল রশীদ শাহীন। কমিশনের অপর দুই সদস্য হলেন খাদেমুল ইসলাম ও রেজাউর রহমান রিজভী।
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রয়োজন না থাকাসহ কিছু কারণে বর্তমান নির্বাহী পরিষদ ২৫ এপ্রিলের পরিবর্তে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টায় সাধারণ সভা, বর্তমান কমিটির বিদায় ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে