
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

হবিগঞ্জে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্রীর
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১০ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী ফাবিয়া তাবাসসুম মীমের (১০)। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তাকে না পাওয়ায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

খেলার সময়সূচি নিয়ে বিরোধের জেরে বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবা

হবিগঞ্জে ট্রাকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, অটোচালকসহ নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। আজ রোববার বেলা আড়াইটার দিকে মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদরে ট্রাক্টর–বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১
হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের রতনপুর এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পায়েল গোপ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী এস এম সরওয়ারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তিনি ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিলেট সিভিল জজ...

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাঘারুক গ্রামে মধ্যরাতে আমির হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে বাড়ির পাশের একটি জমিতে তাঁর লাশ পাওয়া যায়। নিহত আমির হোসেন দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সহকারী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু তোলায় ১৪ জনের কারাদণ্ড
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু তোলার অপরাধে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। আজ রোববার সকালে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে।

ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদী ডাকাতি মামলায় গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...

লাখাইয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের লাখাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আজ বুধবার ভোরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪
হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার কোম্পানিতে গ্যাসের লাইন রক্ষণাবেক্ষণের সময় বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। রোববার দুপুরে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে এ সংঘর্ষ ঘটে।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার বাদীকে নির্যাতনের অভিযোগ
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার বাদী কাজী মোশাহিদ মিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক থেকে তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।
