সাধারণ মানুষের নিত্যপণ্য প্রাপ্তি নিশ্চিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে যে পণ্য বিক্রি, সেখানেও ভিআইপি লাইন তৈরি হওয়াটা বিস্ময়করই বটে। কিন্তু হয়েছে তাই। নওগাঁর বদলগাছিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই টিসিবির গাড়ির দায়িত্বপ্রাপ্ত লোকেরা পণ্য দিতে ব্যস্ত থাকেন।