সুনামগঞ্জের দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাহবুব আলম চৌধুরী (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি দুর্ঘটনাকবলিত হন, তা নিশ্চিত হওয়া যায়নি।