
সানজিদা সামরিন, ঢাকা
সানজিদা সামরিন, ঢাকা
সকল লেখা

সরল মেয়ের পূজার শাড়ি
আসছে দুর্গাপূজা। আর পূজা মানেই অনেক অনেক কেনাকাটা। নিজের জন্য তো বটেই, বাড়ির সব নারীরই যেন শাড়ি কেনার ধুম পড়ে। এ উপলক্ষে ডিজাইনাররাও নতুন নতুন থিমভিত্তিক শাড়ির নকশা করতে বসেন। সেই শাড়িগুলো কিন্তু আসতে শুরু করেছে বাজার এবং অনলাইন পেজগুলোতে। সামনে আরও আসবে।

দীর্ঘমেয়াদি অসুখে ঝরতে পারে চুল
শ্যাম্পুর পর মেঝেতে চুল পড়ে থাকতে দেখলে বেশির ভাগ মানুষই শ্যাম্পু বদলানোর কথা ভাবেন। হ্যাঁ, এটাই প্রথম যৌক্তিক পদক্ষেপ বলে মনে হয়। কিন্তু কখনো কখনো চুল পড়া শুধু চুলের গোড়া কিংবা শ্যাম্পুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে না।

ফ্যাশনে নতুন মোড়: বডি পজিটিভিটি
ফ্যাশন বরাবরই সমাজের দর্পণ। এটিকে সংস্কৃতি, ব্যক্তিত্ব এবং আমাদের আত্মপ্রকাশের পছন্দের উপায়ও বলা চলে। তবে এতকাল ফ্যাশন শিল্প লম্বা, স্লিম ও নিখুঁত ফরসা রংকে কেন্দ্র করে গড়ে ওঠা সৌন্দর্যের ধারণাকে ধন্য ধন্য করেছে। কিন্তু সময় বদলাচ্ছে।

ফ্যাশনের দেশে ফুটবল
ফ্রিদা কাহলোর ছবি যাঁরা দেখেছেন অথবা ‘প্লাজা মেক্সিকো’র ষাঁড়ের লড়াই—বাস্তবে কিংবা সিনেমা বা ফটোগ্রাফিতে; মেক্সিকো উপসাগরের নীল পানির সৈকতে হাওয়াই পোশাক পরা মানুষদের যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, মেক্সিকো রঙের দেশ।

ঈদে শাড়ির সঙ্গে কেমন হিল
ঈদে শাড়ি পরার কথা ভাবছেন? তাহলে একটু দাঁড়ান, জুতার আলমারি খুলে দেখুন, তাতে কত ধরনের জুতা রয়েছে। একবার চোখ বুলিয়ে তবেই শাড়ি কিনতে যান। ভাবছেন, এমন কথা কেন বলছি? শাড়ির জন্য সঠিক জুতা বেছে নেওয়া আমরা মামুলি বিষয় হিসেবে দেখি।

২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী: ঠাকুরবাড়ির রূপচর্চা
চলতি সময়ে এসে বিউটি পারলার বা স্যালনে নারী কিংবা পুরুষ কে না যায়? ঘরোয়া রূপচর্চায়ও আজকাল পুরুষের না নেই। যাঁরা আজও পুরুষের রূপচর্চা নিয়ে মুখ টিপে হাসেন, তাঁরা জেনে রাখুন; স্বয়ং রবীন্দ্রনাথও রূপচর্চা করতেন! শুধু কি তাই? ঠাকুরবাড়িতে ঘটা করে রূপচর্চা করতেন বাড়ির প্রত্যেক সদস্য।

ত্বক ভালো তো মন ভালো
রাতারাতি নিখুঁত ত্বক পাওয়ার ব্যাপারটা শুধু স্বপ্নেই সম্ভব। কিন্তু বাস্তবে আপনি তখনই সুন্দর, পেলব এবং নিখুঁত ত্বকের অধিকারী হবেন, যখন ত্বকের বাহ্যিক পরিচর্যার পাশাপাশি যত্ন নেবেন মনেরও। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, লাগাতার মানসিক চাপের কারণে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ফলে অন্যান্য বিষয়ের..

গরমে মাথার ত্বকের সুস্থতায়
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। এর মানে হলো, মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর সেটি করতে একগাদা টাকা নিয়ে পারলারে ছোটার প্রয়োজন নেই। ঘরে বসেই তা করা সম্ভব। চুল সুস্থ-সুন্দর রাখতে মাথার ত্বকে মনোযোগ দিতে হবে।

‘সুতোর গল্প’ ছিল দেশজ পণ্য়ের উৎসব
সম্প্রতি ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘সুতোর গল্প’ উৎসব। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রাজধানীর মাইডাস সেন্টারে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি শেষ হয় এটি। ‘নিজস্বতায় বোনা উৎসব’ স্লোগানে এই আয়োজনে অংশ নেয় দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা...

এ সময়ের চিত্রাঙ্গদার বসন্তবেশ
রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র রাজকন্যার কথা মনে আছে? তার মধ্য়ে ছিল প্রেম ও সৌন্দর্য। আবার সে যুদ্ধে যেতেও ভয় পেত না। বলা ভালো, নারীসুলভ আচরণের চেয়ে তার মধ্য়ে পুরুষের শক্তিই দৃশ্যমান ছিল বেশি। অর্জুনের প্রেমে পড়ার পর দেবতার বরে সে অপরূপ নারীতে পরিণত হলেও তাতে তুষ্ট ছিল না।

আসছে বসন্তের বাহার, বন্ধুদের দিন
আর কদিন পরই আসবে বাহারি বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক—উদ্যাপিত হবে বসন্তের প্রথম দিন। সেদিন সখীরা মিলে কী ধরনের সাজপোশাকে নিজেদের সাজাবে, তারই জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে নিশ্চয়! বসন্ত উৎসবে পরার জন্য তরুণীরা শাড়িকে বেশি প্রাধান্য দেন।

চল্লিশে বাঁচুন প্রাণখুলে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।

শীতেও জনপ্রিয় ক্রপ টপ কো-অর্ডস
শিরোনামে ক্রপ টপ দেখেই পত্রিকার পাতা উল্টে যাচ্ছেন নাকি? ভাবছেন, এই শীতে আবার ক্রপ টপ পরে নাকি কেউ? আহা! পরে, পরে। লুজ ব্যাগি প্যান্টের সঙ্গে ভারী হুডি, তার সঙ্গে কনট্রাস্ট করে ক্রপ টপ তো পরা হয়ই, ক্রপ টপপ্রেমীদের জন্য বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড বিভিন্ন মৌসুমে পরার জন্য ক্রপ টপ কো-অর্ডসও বাজারে আনে।

এই ডিসেম্বরে চুলের যত্নে যে বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন
শীতকালে বাতাসে আর্দ্রতার অভাবে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে ওঠে। শীতে চুল রুক্ষ, নির্জীব ও ভেঙে যাওয়ার সমস্যায় বেশি ভোগে। তাই ঠান্ডা আবহাওয়াতেও আপনার চুল যেন মজবুত, মসৃণ ও উজ্জ্বল থাকে, সে জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। আর চুলের যত্নে এই নিয়মগুলো মেনে চলুন ডিসেম্বরের শুরু থেকেই।...

দাওয়াতে পরার বাহারি চাদর
এত দিনে চাদরের দুঃখ ঘুচল। কেন বলছি? প্রথমত, কালো, সাদা, ধূসর, নেভি ব্লু বা বাদামি রঙের চক্রে যে উলের চাদরগুলো বছরের পর বছর আমাদের মা, খালা, চাচিদের গায়ে উঠেছে; সেগুলোর রং এ যুগে এসে পাল্টেছে। এর বদলে লাল, নীল, সবুজ, গোলাপি, ম্যাজেন্টা, প্যাস্টেল শেডসহ শীতের বাজারে এখন সব রঙের চাদরের রমরমা।

প্রিয়তমর হালফ্যাশনে চাদর
এখন পুরুষদে জন্য ফ্যাশন ব্র্যান্ডগুলো চাদরের নকশা করছে। ছাপা, রঙিন, রং জ্বলা বা একরঙা উল কিংবা মোটা সুতায় তৈরি এই চাদর ছেলেদের পশ্চিমা ফ্যাশনের স্মার্ট অনুষঙ্গ হিসেবেও দখল করে নিয়েছে অনেকখানি জায়গা। ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি—সবকিছুর সঙ্গেই দিব্যি মানিয়ে যায় হালকা অথবা মোটা চাদর...
