
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

সৌদি আরবে হুতিদের হামলায় নিহত শাহেদের লাশের অপেক্ষায় পরিবার
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।

লংমার্চে যাওয়ার পথে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ হয়ে জামায়াত সমর্থকের মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জামায়াত সমর্থক মোত্তালিব হোসেন (৫৫) মারা গেছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলের লংমার্চে অংশ নিতে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোত্তালিব। সিএনজিটি গ্যাস নেওয়ার জন্য ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে থামে।

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়...

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দাবি করেন, প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমি অধিগ্রহণে কোনো বাস্তব

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ এলাকাবাসী।

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন এবং বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিতে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়

শাজাহানপুরে অবৈধ দখলের কবলে মহাসড়ক, শিগগির উচ্ছেদের ঘোষণা
সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়ায় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ চললেও শাজাহানপুরের বনানী, মাঝিড়া, সেনাস্মরণী, বি-ব্লক, আড়িয়াবাজার ও নয়মাইল এলাকায় মহাসড়কের অংশ অবৈধ দখলে গেছে। স্থানীয়রা দ্রুত উচ্ছেদ ও আইনগত ব্যবস্থা দাবি করেছেন। সাসেক-২ কর্তৃপক্ষ শিগগির অভিযান চালানোর কথা জানিয়েছে।

হামলার মুখে ১০ মাস বাড়িছাড়া ১৩ পরিবার
বগুড়া শাজাহানপুরের ভাদাইকান্দি গ্রামে সংঘর্ষে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে বাড়ি ছেড়েছে স্থানীয় কয়েকটি পরিবার। গত প্রায় ১০ মাস গ্রামের পাঁচটি বাড়ির ১৩ পরিবার নিজ ভিটেমাটিতে ফিরতে পারছে না। লুটপাটের ঘটনায় আদালতে পৃথক তিনটি মামলা হলেও থানা-পুলিশের কোনো তৎপরতা...

‘মাদকে জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হবে’
বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শনে এসে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করে শিক্ষিত বেকারদের সুযোগ দেওয়া হবে। আজ রোববার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহানপুরে বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ১, আহত ৬
যাত্রীসহ একটি ভটভটি মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। ওই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ বাসটি দ্রুতগতিতে আসছিল। ভটভটিটি হঠাৎ দিক পরিবর্তন করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা সবাই ছিটকে মহাসড়কে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা
বগুড়ার গাবতলী উপজেলায় ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাঁর ছেলে মরহুম আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ‘গাবতলী আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি’ এই আয়োজন করেছে।

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) এবং তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক
বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

শাজাহানপুরে পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকায় পিস্তলসহ স্থানীয় জনগণের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ফেরদৌস করিম সনি। একটি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়ার জেরে তিনি গুলি করার চেষ্টা করলে জনতা তাঁকে আটক করে।

শাজাহানপুরে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন (৫২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস-সংলগ্ন সড়কে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
