
রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
সকল লেখা

সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ: চর চান নেতা, স্থানীয়দের ক্ষোভ
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।

গাজীপুর মহানগর: হাসপাতালের বারান্দা মেঝেতেও ডেঙ্গু রোগী
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।

সালনা রিসোর্ট: প্রতিবছর লোকসান কোটি টাকার বেশি
পর্যটক আকর্ষণে গাজীপুরের শালনায় শালবনের সবুজ প্রকৃতির মধ্যে গড়ে তোলা হয়েছে ‘সালনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট’। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত রিসোর্টটি টানতে পারছে না কাঙ্ক্ষিত পর্যটক। তাই লোকসান গুনছে শুরু থেকেই।

গাজীপুরের শ্রীপুর: গর্ত-পানিতে ভরা পাকা সড়ক, দুর্ভোগে যাত্রীরা
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...

গাজীপুর সদর: উপজেলার সব দপ্তর নগরে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...

বিদ্যালয়ের পাশে ভাগাড়, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কাশিমপুর কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ, ৯টি বিভাগীয় মামলা
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতরে মাদক পাচার ও মাদক সেবনের অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই কারারক্ষীর বিরুদ্ধে ইতিমধ্যে ৯টি বিভাগীয় মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত কারারক্ষীর নাম মো. মশিউর। তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী...

গাজীপুর জেলা পরিষদ: সরকারি দপ্তরে বসে ভুতুড়ে কর্মী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ বিভাগ তিনটি আদেশে গাজীপুর জেলা পরিষদের আট কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তার মধ্যে একজন কর্মচারীকে পদায়ন করা হলেও শূন্য রয়েছে সাত কর্মকর্তা-কর্মচারীর পদ। তবে তাঁদের চেয়ারে বসে দাপ্তরিক কাজ করছেন অন্য কেউ।

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি
মো. আক্তারুজ্জামান জানান, গত বছর চার বিঘা জমিতে লাউ চাষ করে প্রায় ১৮ লাখ টাকা বিক্রি করেছিলেন। চলতি বছর জমির পরিমাণ বাড়িয়ে পাঁচ বিঘা করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছরও ১৫ থেকে ২০ লাখ টাকা বিক্রির আশা করছি।’

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা
একসময় বিশ্বজুড়ে বাংলার গর্ব ছিল মসলিন। এর অতুলনীয় সূক্ষ্মতা, মসৃণতা ও আরামদায়ক বৈশিষ্ট্যের কারণে রাজা-বাদশাহ থেকে ইউরোপীয় অভিজাত শ্রেণির কাছে মসলিন ছিল আভিজাত্যের প্রতীক। মসলিনের প্রাণ ফুটি কার্পাস তুলা ইংরেজ শাসনামলে ঔপনিবেশিক বাণিজ্যনীতির বলি হয়ে ধীরে ধীরে হারিয়ে যায়।

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সেরার খালের ওপর কোটি টাকা বরাদ্দে একটি সেতু নির্মাণ করা হয় বছরখানেক আগে। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় ঝুঁকি নিয়ে মই বেয়ে সেতু পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে সবচেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন বৃদ্ধ, নারী ও স্কুলগামী শিশুরা।

গাজীপুরের শ্রীপুর: দখলের কবলে সুতিয়া মোহনা-চরে প্রাচীর
গাজীপুরের শ্রীপুরে তিন নদীর মোহনায় উঁচু প্রাচীর নির্মাণ করে সুতিয়া নদীর বিরাট অংশ দখলের ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা গেছে, নদীর চরে চলছে উঁচু সীমানাপ্রাচীর নির্মাণের কর্মযজ্ঞ। এতে করে মারাত্মক দখলের কবলে পড়ছে স্বচ্ছ জলের নদী সুতিয়া। একই সঙ্গে হুমকিতে রয়েছে ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যা।

শ্রীপুরে টিকিট কেটে কমলাবাগান দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিম পাড়া গ্রামে প্রায় তিন একর জমিতে মিশ্র বাগানে চাষ করা হয়েছে ম্যান্ডারিন ও দার্জিলিং জাতের কমলা। চার উদ্যোক্তা মিলে এখানে এই মিশ্র ফলের বাগান গড়ে তোলেন। এই বাগানে রয়েছে অন্তত ১০ জাতের আম, ড্রাগন, বল সুন্দরী বরইসহ বেশ কিছু ফলের গাছ।

কর্মস্থলে অনিরাপদ শ্রমিক
কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পোশাকশ্রমিকেরা। ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ শ শিল্পকারখানায় চাকরি করা হাজার হাজার শ্রমিক ভয় নিয়ে আসা-যাওয়া করেন। অনেক সময় তাঁরা কারখানার সামনেই হামলা, মারধর, বেতনের টাকা ছিনিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হন।

স্বামীর রেখে যাওয়া মূলধনেই বেঁচে থাকার স্বপ্ন শাহিনুরের
গত বছরের ৩ আগস্ট মাওনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে শহীদ হন জাহাঙ্গীর। শাহিনুর বলেন, ‘সেদিন সকালে নাশতা করে বেরিয়ে যাওয়ার আগে বলেছিলেন, মাওনায় লেপ-তোশকের মাল আনতে যাবেন। পরে শুনি গুলিতে মাথা ঝাঁজরা হয়ে গেছে।

ত্রেখাইল্লা খালের মুখ ভরাট জলাবদ্ধতার শঙ্কায় কৃষক
শিল্পায়নের আগ্রাসনে বিলুপ্তির পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ত্রেখাইল্লা খাল। এর উৎসমুখ ভরাট করে নির্মাণ করা হয়েছে শিল্পপ্রতিষ্ঠান। এতে একসময়ের প্রবহমান খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি, খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, না হলে বর্ষায় জলাবদ্ধতা বাড়বে।
