অ্যাঁই, নাহার?—বলে রাগাশ্রিত ডাক দেয় আশরাফুল। এমন ডাকে কাছে আসার সম্ভাবনা কম দেখে পরবর্তী সময়ে সে মুখটা দরজার দিকে বাড়িয়ে দিয়ে বলে, একটা ভালো কথা, এই দিক আইসো। ভেজা চুল গামছা দিয়ে মুছতে মুছতে ব্যালকনি থেকে নাহার জবাব দেয়, ভালো কথার কাল এখন আছেনি? বুঝলাম না কিছু।