
মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)
মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)
সকল লেখা

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা
১০ মাসের শিশুসন্তানকে নিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন মা সাবিনা ইয়াসমিন (২৮)। বিয়ষটি নজরে এলে শিশুটিকে কোলে তুলে নেন উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর তিনি শিশুর মা সাবিনা ইয়াসমিনকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে।

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি
রাজশাহীতে ভালো উৎপাদনের পরও পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতনে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। অতিরিক্ত সরবরাহ ও সংরক্ষণ সমস্যাকে দরপতনের কারণ বলছেন কৃষক ও ব্যবসায়ীরা।

ঈদের পর রাজশাহীতে লাউয়ের দামে ধস
ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়।

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই
রাজশাহীর ডাঙ্গাপাড়া কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রতন আলীর বিরুদ্ধে ঘণ্টার পর ঘণ্টা ক্লিনিক বন্ধ রেখে আড়তে গিয়ে পান বিক্রির অভিযোগ উঠেছে। ফলে সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

স্টেরয়েড ও ব্রয়লার ফিডে মোটাতাজা হচ্ছে কোরবানির পশু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
রাজশাহীর দুর্গাপুরে কোরবানির ঈদ সামনে রেখে স্টেরয়েড ও ব্রয়লার ফিড ব্যবহার করে গরু-ছাগল মোটাতাজা করার অভিযোগ উঠেছে। প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এ ধরনের পশুর মাংস মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

দখলমুক্তের দুই মাসের মধ্যে আবারও দোকানপাট-গাড়িতে দখল সেতুটি, জন চলাচলে দুর্ভোগ
রাজশাহীর দুর্গাপুর সদরে পদ্মার শাখা হোজা নদীর ওপর সেতুটির ফুটপাত দখলদারদের হাত থেকে উদ্ধারের দুই মাসের মধ্যে আবারও সেখানে ভ্রাম্যমাণ দোকানপাট ও গাড়ি পার্কিং শুরু হয়েছে অবৈধভাবে। এতে চরম ক্ষোভ দেখা দিয়েছে পথচারীদের মধ্যে।

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক
বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার দেবীপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, বিশাল জমিতে ৪৫-৫০ জন শ্রমিক গানের তালে তালে দ্রুত পেঁয়াজ রোপণ করছেন। পাশে মাইকে কৃষি ও ফসলের বন্দনা তুলে ধরে প্রচার চালাচ্ছেন দুই ব্যক্তি। কাজের ফাঁকে ফাঁকে শ্রমিকদের হাসি-আনন্দে মুখর পুরো মাঠ।

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত
১৯৭১ সালের ২২ অক্টোবর রাতে তৎকালীন পাকিস্তানি সেনাদের সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে গগণবাড়িয়া গ্রামে বেঁধে রাখে। পরদিন শুক্রবার সন্ধ্যার দিকে তাঁদের গগণবাড়িয়া গ্রামের একটি মাঠে নিয়ে গিয়ে...

সড়কে হাতি দিয়ে চাঁদাবাজি, নারী ও শিশু আহত
রাজশাহী দুর্গাপুরে সড়কে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় ভয়ে মোটরসাইকেল থেকে পড়ে শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতির মালিক সড়কে পথরোধ করে ভ্যান, ট্রাক ও পথচারীদের ভয় দেখিয়ে টাকা তুলছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করার পর হাতির মালিক হাতি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে...

পানির নিচে ৫০০ বিঘা জমি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...

লাউয়ের রেকর্ড ফলন দুর্গাপুরে, বিক্রি হচ্ছে মাঠেই
প্রতিদিন উপজেলার অন্তত ২০–২৫টি স্থানে রাস্তার মোড়ে মোড়ে চলছে লাউ কেনাবেচা। ব্যবসায়ীরা জমি থেকেই লাউ কিনে ট্রাকে তুলে নিচ্ছেন। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। কৃষকেরা বলছেন, এবার দামও ভালো, ফলে তাঁরা খুশি।

অপরিপক্ব আম পেড়ে পাঠানো হচ্ছে ঢাকায়
রাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা
রাজশাহীর দুর্গাপুরে কৃষকেরা চাষের জমিতে লবণ প্রয়োগ করছেন। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পুসহ নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ। চাষিরা বলছেন, এতে সাময়িকভাবে ফসলের উৎপাদন বাড়ছে। কিন্তু ধীরে ধীরে লবণাক্ত হয়ে পড়ছে এই অঞ্চলের জমিগুলো। ফলে দীর্ঘ মেয়াদে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রভাবশালীদের বিল দখল, বিপাকে পাঁচ গ্রামের জেলে ও কৃষকেরা
পাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
