
মহসিন মোল্লা, শ্রীপুর (মাগুরা)
মহসিন মোল্লা, শ্রীপুর (মাগুরা)
সকল লেখা

খরায় পুড়ছে আমন খেত
মাগুরার শ্রীপুরে প্রচণ্ড খরায় পুড়ছে আমন খেত। মূল্যবৃদ্ধি ও লোডশেডিং বেড়ে যাওয়ায় সেচ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় উপজেলায় হেক্টরের পর হেক্টর জমি শুকিয়ে ফেটে চৌচির হয়েছে। কোনো কোনো খেতে খরায় পুড়ে যাচ্ছে ধানগাছ।

‘মানুষের এখন টাকা হয়ে গেছে, ছেঁড়া জুতা সেলাই করে পায়ে দেয় না’
প্রায় অর্ধশত বছর ধরে অন্যের জুতা-সেন্ডেল পরিপাটি করলেও হয়নি নিজের ভাগ্যের পরিবর্তন। রাস্তার পাশের ফুটপাতে বছরের পর বছর বাক্স নিয়ে বসে আছেন গোপী দাস। বয়স আশির কোঠায়। সঙ্গে রয়েছে সুই-সুতা, চিমটে...

হারিয়ে যাচ্ছে হাতের তাঁত
হারিয়ে যাচ্ছে মাগুরার শ্রীপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প। সেই জায়গা দখল করে নিয়েছে যান্ত্রিক তাঁতশিল্প। এক সময় উপজেলার চন্দ্রপাড়া, জোকা, কালীনগর, রায়নগর, রামনগর, হাট শ্রীকোল, আমতৈল, মর্তুজাপুর, দারিয়াপুর, দাইরপোল, ইছাপুরসহ বিভিন্ন এলাকায় তাঁতশিল্পের কাজ হতো। এই শিল্পের যথেষ্ট কদরও ছিল।
