
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
সকল লেখা

ভেড়ামারায় ভ্যান ও ট্রলির সংঘর্ষে নিহত এক
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাটারি চালিত ভ্যান ও ট্রলির সংঘর্ষে আব্দুল মালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়া খালি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারায় বাঁশের মোথা তোলা নিয়ে ঝগড়া থেকে চাচার হাতে কিশোর খুন
কুষ্টিয়া ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর শিক্ষার্থী সুমন আলী (১৫) নামে এক কিশোর আপন খালাতো চাচার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ২ টায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু

কুষ্টিয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে মোছা আন্না খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চর গোলাপনগর ভাঙা পাড়ায় এ ঘটনা ঘটে। সে দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ক্যাপ: মোছা আন্না খাতুন। ছবি: সংগৃহীত

বাড়ি থেকে তুলে নিয়ে ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা
চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মসজিদপাড়া থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে দুপুরের দিকে আট থেকে দশজন যুবক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু: বাড়িঘর–ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, আগুন
আহত পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছেন।

আধিপত্য বিস্তারের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
আধিপত্য বিস্তারের জেরে কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগের নেতা সঞ্জয় কুমার প্রামানিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনকে আটক করেছে পুলিশ।

মাঠে পড়ে ছিল জুট মিলের কর্মকর্তার মরদেহ
কুষ্টিয়া ভেড়ামারায় একটি মাঠ থেকে জুট মিলের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হোসেনপুর-দলুয়ার মধ্যবর্তী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...

ভেড়ামারায় তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার আহমেদ জিম (২২) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রফেসর পাড়ার একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারায় আ. লীগ কার্যালয়ে যুবলীগের হামলা, ভাঙচুর
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে যুবলীগের কর্মীরা। এ সময় কার্যালয়ের আসবাবপত্রের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়। হামলায় রামদার কোপে জখম হয়েছেন এক আওয়ামী লীগ নেতা ও এক কর্মী।

ভেড়ামারায় খালে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় খালের পানিতে ডুবে মো. ঈশান (২১) নামে পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জি-কে) পদ্মা নদীর মুখে জি-কে চ্যানেলের খালে এ ঘটনা ঘটে।

ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
কুষ্টিয়ার ভেড়ামারার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করছে বিএনপি: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপণ্যের দাম—এসবের দিকে বিএনপির নজর নেই। কে রাষ্ট্রপতি হলো, তা নিয়েও মাথাব্যথা নেই তাদের। তাদের একটিই লক্ষ্য—যেনতেনভাবে ক্ষমতায় আসা। তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাঁয়তারা করে

ভেড়ামারায় সেচ পাম্পের ৩টি ট্রান্সমিটার চুরি
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ১০ কেভির ট্রান্সমিটার চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দলুয়া গ্রামের মাঠে কৃষকেরা ট্রান্সমিটার দেখতে না পেয়ে নলকূপের মালিককে জানান।

কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকা পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১২ মাইল বিশ্বাস ডাল মিলের সামনে

মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে শ্রমিক নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মেহেদী হাসান (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
